29 C
Dhaka
Friday, July 31, 2026

কাকে বিয়ে করছেন বিএনপি নেতা ইশরাক?

advertisment
- Advertisement -spot_img

পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনের। শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শুক্রবার (১০ অক্টোবর) ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন তিনি। নুসরাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

ইশরাক হোসেনের মা ইসমত হোসেন বলেন, “হঠাৎ করেই পারিবারিকভাবে বিয়ের আংটি পড়ানো হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

বাবা নুর মোহাম্মদ খানের সঙ্গে মেয়ে নুসরাত খান

ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকায়। তিনি স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১১ সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জন করেন। দেশে ফিরে বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার পিতা প্রয়াত সাদেক হোসেন খোকা ছিলেন বিএনপির শীর্ষ রাজনীতিক ও অবিভক্ত ঢাকার মেয়র। পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে ইশরাক হোসেনও সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ