27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

গাঁজাসহ আটক হলেন মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী সেলিনা পারভীন

advertisment
- Advertisement -spot_img

দিনাজপুরের বিরামপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী সেলিনা পারভীনকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে বিরামপুর শহরের ছাগলহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় শহরময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেলিনা পারভীন (৪৬) পৌর এলাকার হাতিডুবা নয়াপাড়া মহল্লার বাসিন্দা।

জানা গেছে, সীমান্তবর্তী বিরামপুরে মাদকের বিস্তার ঠেকাতে স্থানীয় নেতৃবৃন্দ ‘বিরামপুর মাদক প্রতিরোধ কমিটি’ নামে একটি সংগঠন গঠন করেন। দীর্ঘদিন ধরে সংগঠনটি মাদকবিরোধী কার্যক্রমে প্রশংসা কুড়ালেও, এক সময়ের সভানেত্রী সেলিনা পারভীন পরবর্তীতে নিজেই মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।

শুক্রবার রাতে গাঁজা বিক্রির সময় থানা পুলিশ তাকে ২১ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৯৬০ টাকাসহ হাতেনাতে আটক করে।

অন্যদিকে পুলিশের অপর একটি দল সীমান্তবর্তী উত্তর দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ সবুজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি উপজেলার পশ্চিম বৈদাহার গ্রামের তহিরুদ্দিনের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, “আটক দুইজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ