28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে: এ্যানি

advertisment
- Advertisement -spot_img

ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামীরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কোনোভাবেই একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়ার কতটা যৌক্তিকতা রয়েছে?

তিনি আরও বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ও সহি শুদ্ধ সূরা-কেরাত পড়লেই হয়। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ জীবনী অনুসরণ করলেই যথেষ্ট।

এ সময় মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সুন্দর সমাজ গঠন করতে হলে এখনই মাদক দূর করতে হবে। যারা গ্রামগঞ্জে মাদক ব্যবসা করেন, তারা দ্রুত এসব ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। নয়তো আমরা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবো।

বিএনপির আয়োজিত ওই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য হাফিজ উল্লাহ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ