27.2 C
Dhaka
Monday, June 15, 2026

রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত

advertisment
- Advertisement -spot_img

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করা শিক্ষকদের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “রাস্তায় ফেলে শিক্ষককে মারবেন—এভাবে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। এ কাজ কোনো সভ্য সরকারও করতে পারে না। অনতিবিলম্বে এ হীন কাজের জন্য তাদের ক্ষমা চাইতে হবে। আর যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সূর্য ডোবার আগেই ছেড়ে দিতে হবে।”

রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আমাদের দেশের শিক্ষকরা তৃতীয়-চতুর্থ শ্রেণির নাগরিকের মতো জীবনযাপন করেন। অথচ তাদের কাছ থেকে প্রত্যাশা করি, তারা প্রথম শ্রেণির নাগরিক তৈরি করে রাষ্ট্রকে উপহার দেবেন। শিক্ষকরা সমাজে আদর্শ মানুষ, যাদের সততা ও নৈতিকতা নিয়ে গল্প করা হয়। অথচ মাস শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় মাত্র ১২ থেকে ১৫ হাজার টাকা।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ