27.2 C
Dhaka
Monday, June 15, 2026

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে দগ্ধ হয়ে নিহত ৫

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে একটি পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগে দগ্ধ হয়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শিয়ালবাড়ীর ওই দুই কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ৮টি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হঠাৎ করেই পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিক গোডাউনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পাশাপাশি অগ্নিনির্বাপণে সহায়তা করছেন নিকটস্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম জানান, গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বিভিন্ন ধরণের রাসায়নিক মজুত থাকায় কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও সময় লাগবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ