28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

ভারতে ‘আই লাভ মোহাম্মদ’ আন্দোলনে দমন-পীড়ন, গ্রেপ্তার ২০০-র বেশি মুসলিম

advertisment
- Advertisement -spot_img

সংবাদদাতা: আন্তর্জাতিক ডেস্ক

ভারতে সম্প্রতি নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে শুরু হওয়া ‘আই লাভ মোহাম্মদ’ স্লোগানকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের ওপর ব্যাপক দমন-পীড়ন চলছে। দেশটির পুলিশ ও প্রশাসন এই স্লোগানকে “জনশৃঙ্খলার জন্য হুমকি” হিসেবে বিবেচনা করছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে স্থানীয় মুসলমানরা ‘আই লাভ মোহাম্মদ’ লেখা একটি বিলবোর্ড স্থাপন করেন। এটি ছিল জনপ্রিয় ‘আই লাভ নিউইয়র্ক’ সাইনবোর্ডের অনুকরণে তৈরি। কিন্তু স্থানীয় হিন্দু সংগঠনগুলোর আপত্তির পর পুলিশ ধর্মীয় উসকানির অভিযোগে একাধিক মুসলমানের বিরুদ্ধে মামলা করে।

ঘটনার পর কানপুরসহ উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরে আন্দোলনটি গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা টি-শার্ট, পোস্টার ও ফেসবুক পোস্টের মাধ্যমে ‘আই লাভ মোহাম্মদ’ স্লোগান প্রচার করতে থাকেন। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৫০০ মুসলিমের বিরুদ্ধে মামলা এবং ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

উত্তর প্রদেশের বেরিলিতে ‘আই লাভ মোহাম্মদ’ আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধর্মীয় নেতা মাওলানা তৌকির রাজার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় প্রশাসন। গুজরাটের গোধরায় এই স্লোগান সংবলিত পোস্টার শেয়ার করার অভিযোগে যুবক জাকির ঝাবাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সুরক্ষিত থাকলেও, সাম্প্রতিক এই অভিযানে সেই মৌলিক অধিকারের লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার চেয়ারম্যান আকার প্যাটেল বলেন, “‘আই লাভ মোহাম্মদ’ একটি শান্তিপূর্ণ স্লোগান— এতে কোনো উসকানি বা ঘৃণা নেই। তাই এটিকে অপরাধ হিসেবে দেখা সংবিধানবিরোধী।”

এদিকে মানবাধিকার সংগঠনগুলো ভারত সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলছে, এটি ধর্মীয় বৈষম্য ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ