এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ হলেও শেরপুর জেলায় তা মাত্র ৪৮ দশমিক ৬৯ শতাংশ— যা গত বছরের তুলনায় ১০ দশমিক ৬৮ শতাংশ কম।
এ বছর শেরপুর জেলার ৯টি কেন্দ্র ও ৩১টি কলেজ থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে দুটি কলেজ থেকে কেউই পাস করতে পারেনি। একটি কলেজ শেরপুর সদর উপজেলায় এবং অন্যটি নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত।
জানা গেছে, এ বছর শেরপুরে মোট ৯ হাজার ১২৯ জন শিক্ষার্থী ফরম পূরণ করে, অংশ নেয় ৮ হাজার ৭৪১ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৩৪ জন এবং মেয়ে ৪ হাজার ৭০৭ জন। পাস করেছে মোট ৪ হাজার ২৫৬ জন— যার মধ্যে ছেলে ১ হাজার ৬৪৬ জন এবং মেয়ে ২ হাজার ৬১০ জন। মেয়েরা এবারও পাসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।
যদিও সামগ্রিকভাবে পাসের হার কমেছে, তবুও ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হারের দিক থেকে শেরপুর জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, এ বছর সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হয়।


