28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

পিআর পদ্ধতিসহ ৫ দাবি: জামায়াত ও ইসলামি দলগুলোর কঠোর কর্মসূচি আসছে

advertisment
- Advertisement -spot_img

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং পিআর পদ্ধতির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলো। রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, “গণভোট ও পিআর পদ্ধতির নির্বাচনের সঙ্গে জুলাই সনদের স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে, তার ভিত্তিতেই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই, তবে তার আগে সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং গণভোট দিতে হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই সনদের আইনিভিত্তি প্রদান, রাষ্ট্রপতির আদেশ জারি, গণভোট আয়োজন, পিআর পদ্ধতি চালু ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চতুর্থ ধাপে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি:

  • ২০ অক্টোবর: রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • ২৫ অক্টোবর: বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • ২৭ অক্টোবর: জেলা শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২৭ অক্টোবরের মধ্যে দাবি না মানলে সর্বাত্মক গণআন্দোলনের ডাক দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ