28.6 C
Dhaka
Monday, June 15, 2026

নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী

advertisment
- Advertisement -spot_img

আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ থাকবে, সেটি অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। তবে অপরাধীদের বিচার হতে হবে।”

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচনে জিতলেই জাতীয় নির্বাচনে জেতা যাবে—এটা ভাবা ভুল। সব পেয়ে গেছি, এমন ধারণা জামায়াতে ইসলামীকে আত্মঘাতী পথে নিয়ে যাবে।”

তিনি আরও জানান, যে কোনো উসকানিমূলক পরিস্থিতিতে নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ