28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক: রয়টার্স

advertisment
- Advertisement -spot_img


ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক—যাদের মধ্যে রয়েছেন ৮০% ডেমোক্র্যাট এবং ৪১% রিপাবলিকান। বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত রয়টার্স/ইপসোসের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।

রয়টার্স জানায়, গত সোমবার শেষ হওয়া ছয় দিনের এই জরিপে দেখা গেছে, ৫৯% উত্তরদাতা ফিলিস্তিন রাষ্ট্রের মার্কিন স্বীকৃতির পক্ষে মত দিয়েছেন। মাত্র ৩৩% বিরোধিতা করেছেন, বাকিরা অনিশ্চিত বা প্রশ্নের উত্তর দেননি।

জরিপ অনুযায়ী, ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ৫৩% ফিলিস্তিন স্বীকৃতির বিপক্ষে অবস্থান নিয়েছেন, তবে ৪১% রিপাবলিকান এর পক্ষে মত দিয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন মিত্র দেশগুলোর মধ্যে—ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়া—আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক হামলায় ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। নির্বিচার বোমাবর্ষণে শহরটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৬০% মনে করেন, গাজায় ইসরায়েলের প্রতিক্রিয়া ‘মাত্রা ছাড়িয়ে গেছে’, যদিও ৩২% এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন।

চলতি মাসে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স/ইপসোস জরিপে ইঙ্গিত করা হয়েছে, ট্রাম্পের গাজা পরিকল্পনা সফল হলে মার্কিন জনগণ তাকে কৃতিত্ব দিতে প্রস্তুত।

জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৫১% একমত হয়েছেন যে, শান্তি প্রচেষ্টা সফল হলে ট্রাম্প ‘উল্লেখযোগ্য কৃতিত্বের দাবিদার’। তবে ৪২% এ বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রয়টার্স/ইপসোসের এই জরিপে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজার ৩৮৫ জনের প্রতিক্রিয়া সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ