বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন বলে জানা গেছে। তবে তার সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কর্মসূচি পালন করবেন—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এ ধরনের কিছু শুনিনি। এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।”
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট।
গত ১২ অক্টোবর স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ সময় সংবাদকে জানান, “সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক। তার নিজের আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠানটি আয়োজনের চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে


