28 C
Dhaka
Sunday, June 14, 2026

কেউ এককভাবে সরকার গঠন করলে তা বেশিদিন টিকবে না : সারজিস

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর লড়াইয়ে জামায়াত ও বিএনপি এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। অতীতে বিএনপি কখনও এককভাবে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনি, আবার জামায়াতও সংসদে বৃহৎ কোনো জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেনি। তাই আগামীর বাংলাদেশে সংসদের স্থিতিশীলতা ও সব ধরনের অপশক্তির মোকাবিলায় এনসিপি এবং নতুন প্রজন্মের শক্তিশালী প্রতিনিধিত্ব জরুরি বলে আমরা মনে করি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “অভ্যুত্থানবিরোধী শক্তিগুলো— আওয়ামী লীগ ও তাদের দোসররা। এই আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আমরা যে রাজনৈতিক শক্তিগুলো একসঙ্গে লড়েছিলাম, আমরা মনে করি আগামীর সংসদে তাদের শক্তিশালী অংশগ্রহণ প্রয়োজন। আগামী সংসদে কোনো দল যদি এককভাবে সরকার গঠন করে ও পরিচালনা করে, সেই সরকার বা সংসদ বেশিদিন টিকবে না।”

তিনি আরও বলেন, “এনসিপি মনে করে তাদের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। সেই লক্ষ্যেই আমরা দেশের প্রতিটি জেলায় জুলাই পদযাত্রা করেছি। বর্তমানে প্রত্যেকটি জেলা ও মহানগরসহ ইউনিটগুলোতে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।”

সারজিস আলম জানান, “আমাদের যারা পদপ্রত্যাশী, তাদের সঙ্গে সরাসরি কথা বলে পুঙ্খানুপুঙ্খ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আহ্বায়ক কমিটিগুলো গঠন করা হবে। আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশ ও জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য, জুলাইয়ের প্রত্যেকটি চাওয়াকে বাস্তবায়নের লক্ষ্যে এনসিপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে।”

তিনি বলেন, “আগামী নির্বাচনে বাংলাদেশের দুটি শক্তিশালী রাজনৈতিক দলের একটি হিসেবে এনসিপি অংশগ্রহণ করতে চায়। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব সংসদে প্রতিষ্ঠা করতে চায়।”

এসময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ