29.1 C
Dhaka
Sunday, June 14, 2026

জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া জাতির সঙ্গে প্রতারণা : জাহিদুল ইসলাম

advertisment
- Advertisement -spot_img

জুলাই সনদে স্বাক্ষর করেও এটিকে আইনি ভিত্তি না দেওয়া জাতির সঙ্গে প্রতারণার সামিল বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, সরকার গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল—এর মধ্যে গণহত্যার বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ছিল সবচেয়ে জরুরি। কিন্তু এসবের বাস্তবায়ন ধীরগতির এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা দুঃখজনক।

শনিবার (১ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, “দীর্ঘ আলোচনার পর একটি সনদে স্বাক্ষর করে পরে আইনি ভিত্তি না দেওয়ার চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। আমরা আশা করি সরকার দ্রুত জুলাই সনদকে আইনি ভিত্তি দেবে এবং গণভোটের আয়োজন করবে। এতে জনগণের মতামত প্রতিফলিত হবে ও স্থায়িত্ব আসবে।”

তিনি আরও দাবি করেন, গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হলেও দৃশ্যমান অগ্রগতি নেই। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকসুর ভিপি সাদিক কায়েম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদসহ সাবেক ছাত্রশিবির নেতারা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ