29.1 C
Dhaka
Sunday, June 14, 2026

একটি দল ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায় : সালাহউদ্দিন আহমদ

advertisment
- Advertisement -spot_img

রাজনীতির সঙ্গে ইসলামকে ব্যবহার করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে একটি দল—এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাজনৈতিক সংস্কৃতি দূর করতে সঠিক পথে রাজনীতি করা জরুরি। এর মাধ্যমেই দেশ থেকে অপরাজনীতি বিদায় নেবে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতি এবং বিভিন্ন তরিকার মাধ্যমে ব্যবহার করার প্রবণতা দেখা যায়। সম্প্রতি তা আরও বৃদ্ধি পেয়েছে। একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করতে এবং ইসলামের ক্ষতি করতে চায়।

তিনি বলেন, “বাংলাদেশে ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রদর্শিত ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদী ইসলামের অনুসারী নই। যারা ফিতনা ছড়িয়ে মুসলমানদের বিভ্রান্ত করতে চায়, তাদের থেকে সাবধান থাকতে হবে।”

বিএনপি নেতা আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইসলামবিদ্বেষী, আলেমবিদ্বেষী ও মুসলিমবিদ্বেষী রাজনীতি করেছে। তাদের বিদায় কীভাবে হয়েছে তা দেশবাসী দেখেছে। এখন নতুন বাংলাদেশ গড়তে সঠিক পথে, আদর্শিক রাজনীতি ও ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে। এতে দেশ থেকে অপরাজনীতি বিদায় নেবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ