29.1 C
Dhaka
Sunday, June 14, 2026

ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করে অশালীন মন্তব্য: সাংবাদিক–লেখকসহ চারজনের নামে মামলা

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুঁইয়া মোনামী তার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য ও মানহানিকর কন্টেন্ট ছড়ানোর অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে শাহবাগ থানায় মামলার এজাহার জমা দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ বিশ্ববিদ্যালয় শিক্ষক। এ সময় ডাকসুর কয়েকজন প্রতিনিধি তার সঙ্গে উপস্থিত ছিলেন।

শেহরীন আমিন ভুঁইয়া বলেন, “দীর্ঘদিন ধরে আমার ছবি বিকৃত করে এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবারের সঙ্গে আলোচনা করে মামলা করেছি।”

এজাহারে অভিযোগ করা হয়েছে,

  • এক সাংবাদিক তার ছবি বিকৃত করে বিকিনি পরা অবস্থায় দেখিয়ে পোস্ট করেছেন এবং অপমানজনক ক্যাপশন লিখেছেন
  • এক লেখক তাকে ‘যৌন-কল্পনার রসদ’ বলে উল্লেখ করে পোস্ট শেয়ার করেছেন
  • এক শিক্ষার্থী সংবাদমাধ্যমের পোস্টে অশালীন মন্তব্য করেছেন
  • আরেক ব্যক্তি এডিট করা ছবি পোস্ট করেছেন
  • পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজন তার সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করেছেন

ভুক্তভোগী শিক্ষক জানান, এসব কর্মকাণ্ডের ফলে তিনি মানসিক হয়রানির শিকার হয়েছেন এবং সাইবার সুরক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

শাহবাগ থানার কর্মকর্তারা বলেন, অভিযোগ পাওয়ার পর প্রক্রিয়া অনুযায়ী তদন্ত শুরু করা হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ