28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব: নাহিদ

advertisment
- Advertisement -spot_img

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের প্রথম নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। পাশাপাশি আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে চায় দলটি। তবে সে সময়ের মধ্যে লক্ষ্য অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন,

“আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি, ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হবো, ক্ষমতায় যাবো, সরকার গঠন করবো।”

দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই রাজনীতিতে এসেছেন জানিয়ে তিনি বলেন,

“রাজনীতিতে আমরা প্রথম থেকেই সামষ্টিক ধারণায় বিশ্বাস করি। ব্যক্তি বা নিজেকে নিয়ে খুব একটা ভাবি না। এখন অনেক মানুষের জীবনদান এই আন্দোলনের সঙ্গে জড়িত। তাই দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা রাজনীতিতে নেমেছি।”

আগামী ১০ বছরের মধ্যে এনসিপিকে ক্ষমতায় দেখতে চান উল্লেখ করে নাহিদ বলেন,

“১০ বছরের মধ্যে যদি ক্ষমতায় যেতে না পারি, তাহলে আমি রাজনীতি করবো না। এই ১০ বছরের টাইমলাইনটাই আমার টার্গেট। এই সময়ের মধ্যে আমি দলটাকে প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং জনগণকে ক্ষমতায়িত করতে চাই।”

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইতোমধ্যেই দলটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন,

“আমরা অনেক দূর এগিয়ে গেছি। একটি রাজনৈতিক দল যেখানে পৌঁছাতে ১৫–২০ বছর সময় নেয়, আমরা সেখানে এখনই পৌঁছে গেছি। গণভ্যুত্থান আমাদের অন্তত ১০–১৫ বছর এগিয়ে দিয়েছে। এখন আমাদের দক্ষতা, যোগ্যতা, সততা ও নিষ্ঠা দিয়েই জনগণের সেই আস্থা রক্ষা করতে হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ