28 C
Dhaka
Sunday, June 14, 2026

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

advertisment
- Advertisement -spot_img

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদিরা (৪২) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেরাং বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। নিহত কাদের চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোফরান মিয়ার বাড়ির মো. গোফরানের ছেলে।

তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা যায়নি।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কিছু যুবকের সঙ্গে কাদেরের বিরোধ চলছিল। শুক্রবার রাতে সেই বিরোধের জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে মৃত্যু নিশ্চিত করে তারা মরদেহ ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরে কাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, নিহত যুবকের শ্বশুরের বরাত অনুযায়ী, কাদের অপরাধ জগতে জড়িত ছিলেন এবং তার পরিবারের সঙ্গে সম্পর্ক তেমন ভালো ছিল না। তার বিরুদ্ধে মারামারি ও মাদকসহ চারটি মামলা রয়েছে।

ওসি আরও বলেন, “খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ