29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালোভাবে এগোবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে এগিয়ে যাবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ওয়াটার গার্ডেন রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত “এমএফআই–ব্যাংক লিংকেজ” বিষয়ে এক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতির বিষয়ে গভর্নর বলেন, “বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। তারা বিভিন্ন গ্রুপ অব কোম্পানির ক্লেমগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। যদি সফল হন, তাহলে দ্রুত ইতিবাচক ফল পাওয়া যাবে।”

সেমিনারে এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেনসহ অন্যান্যেরা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ