25.5 C
Dhaka
Saturday, July 25, 2026

হিন্দু–মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

‘হিন্দু–মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’—এই স্লোগানে সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পড়ে শোনান মির্জা ফখরুল।

দাবিগুলো উপস্থাপন করে মির্জা ফখরুল বলেন, ‘এই দাবিগুলো তখনই বাস্তবায়ন সম্ভব, যখন আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারব।’

বিএনপির মহাসচিব বলেন, ‘ধানের শীষে ভোট দিতে হবে। সেই ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রীর পদে প্রতিষ্ঠিত করবেন?’

এরপর তিনি উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে স্লোগান তোলেন—
‘হিন্দু–মুসলমান ভাই ভাই,
ধানের শীষে ভোট চাই।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ