29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

আগামী নির্বাচন আমাদের জন্য মাইলফলক হতে যাচ্ছে: সিইসি

advertisment
- Advertisement -spot_img

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে। একদিকে সারা বিশ্ব যেমন এই নির্বাচনটির দিকে তাকিয়ে আছে, অন্যদিকে পুরো দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।

রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। ভিডিও বার্তাটিতে ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

সিইসি বলেন, “আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি গণতন্ত্রের চর্চাকে আরও শক্তিশালী করার একটি বড় সুযোগ। আমাদের তরুণ সমাজ, বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।”

তিনি আরও বলেন, “আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ