34 C
Dhaka
Sunday, June 14, 2026

ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুলের মন্তব্য জামায়াতকে উদ্দেশ করে

advertisment
- Advertisement -spot_img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াতে ইসলাম যা বলছে, ওটাই করতে হবে—এই কথা বলছে তারা। ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো, ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণেই তোমরা ভোট ও নির্বাচনকে এত ভয় পাও।”

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, “এলাকায় একটাও এনসিপি নেই। তাহলে তাদের ভোটটা হবে কীভাবে? সে কারণেই তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়, কিন্তু জনগণ পিআর বোঝে না। এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা ও ভুল পথে চালিত করা।”

তিনি বলেন, “দীর্ঘ নয় মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার পরও যদি অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাওয়া হয়, তার দায় বিএনপি নেবে না। এই দায় সরকারকেই নিতে হবে।”

এ সময় বিএনপি ক্ষমতায় এলে প্রথম ১৫ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে বলে ঘোষণা দেন মির্জা ফখরুল। তিনি আরও জানান, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ চালু করা হবে।

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ