28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

advertisment
- Advertisement -spot_img

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করছেন—এ অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ اعتراض তুলে ধরেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম মুসা বলেন, “বিএনপির প্রধান ম্যাডাম খালেদা জিয়া। তার ছবি ব্যবহারে আপত্তি নেই। কিন্তু দেখা যাচ্ছে, প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। আমরা এটিতে আপত্তি জানিয়েছি। ইসি কীভাবে এটি নিয়ন্ত্রণ করবে—সেটাই দেখার বিষয়।”

তিনি আরও বলেন, “বিধিমালা অনুযায়ী প্রার্থী মনোনীত হওয়ার পর নিজের ছবি, প্রতীকের ছবি এবং দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যায় না। আমরা প্রশ্ন তুলে ইসিকে জিজ্ঞেস করেছি—আপনারা কি বিএনপির ক্ষেত্রে এ নিয়ম প্রয়োগ করতে পারবেন? বর্তমানে বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়া, কিন্তু প্রার্থীরা প্রচারপত্র, পোস্টার, লিফলেট—সব জায়গায় তারেক রহমানের ছবি ব্যবহার করছেন।”

এনসিপি প্রতিনিধি আরও যোগ করেন, “আমরা ইসিকে বলেছি—এটা স্ট্রিক্টলি কীভাবে প্রয়োগ করবেন এবং বিএনপিকে কীভাবে বিরত রাখবেন। ইসি যদি এটি করতে পারে, তাহলে তাদের সক্ষমতা প্রমাণিত হবে এবং জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতাও বাড়বে।”

তরুণ ভোটার নিয়ে দাবি

তিনি বলেন, নির্বাচনের দিন যার বয়স ১৮ হবে, তাকে ভোটার অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ করে আন্দোলনে যুক্ত থাকা জেনজি তরুণদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গণভোট ইস্যুতে সমালোচনা

এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচনের দিন গণভোট হওয়ার কথা। অথচ ইসি এখনো কোনো প্রস্তুতি নেয়নি। আমরা ইসিকে দ্রুত গণভোটের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছি।”

জোট নয়, স্ব স্ব প্রতীকে ভোট

তিনি আরও বলেন, “স্ব স্ব জামা এই ভোটে গায়ে দিতে হবে। অন্য দলের জামা গায়ে দেওয়া যাবে না। কেউ জোট করলেও অন্যের প্রতীক (কোট) ব্যবহার করা যাবে না। ধার করা মার্কায় ভোট করা যাবে না। জোটের প্রার্থী হলেও স্ব স্ব প্রতীকেই ভোট করতে হবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ