34 C
Dhaka
Sunday, June 14, 2026

মাহফুজ আলম ও এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করবো: মুনতাসির

advertisment
- Advertisement -spot_img

উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করার হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ।

তিনি বলেন, “একটু চুপ আছি। কষ্ট হচ্ছে—মেনে নিয়েছি। অনেকদিন পর ৫ ঘণ্টা ঘুমালাম। খুব মজা করে পরোটা-ডাল খাইলাম। ধৈর্য ধরে আছি। আমার কোনো ব্যাকআপ নাই, কেউ নাই সাথে। জামাত-শিবিরের পক্ষে পোস্ট দেখে ভাবতে পারেন, সেদিক থেকে সমর্থন পাচ্ছি—আমি নিশ্চিত করছি, জামাত-শিবির থেকেও আমি কোনো সাপোর্ট পাচ্ছি না। জামাত সাপোর্ট দিলে রেড ক্রিসেন্টে আমার এই অবস্থা হতো না, তাদের সাহায্য আমি চেয়েছিলাম।”

দুর্নীতির প্রমাণ প্রকাশ করবেন জানিয়ে মুনতাসির বলেন, “সময় নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করবো আমি। যা আমি বলি, তা আমি করি। প্রমাণের অভাব নাই, কিন্তু এগুলো গুছিয়ে আনা লাগে। আমার কোনো টিম নাই—ভিডিও আমি করি, এডিটও আমি করি, লাইভ করি, ইউটিউবে আপলোড করি, থাম্বনেইলও নিজেকেই বানাতে হয়। আমার দুর্নীতির টাকা নাই। নিরাপত্তা নাই। একাধিক উপদেষ্টা আমার বিরুদ্ধে সরাসরি কাজ করছেন। সুযোগ পাইলেই ক্ষতি করবে। আমার ফেসবুক সর্বোচ্চ রেস্ট্রিকটেড করে রাখা হয়েছে। যেখানে একসময় ৭,০০০ মানুষ একসাথে লাইভ দেখেছে, এখন ৫০ জনও দেখে না—এটা ক্ষমতার অপব্যবহার। হতাশ না হলেও কষ্টে আছি। জানি, আমি জিতবো—এটা আল্লাহর ওয়াদা।”

তিনি আরও বলেন, “যারা আমাকে এই কাজগুলোতে সহযোগিতা করতে পারবেন, যোগাযোগ করবেন। দয়া করে কেউ শুধু ‘হাই-হ্যালো’ করবেন না—যথাযথ কারণসহ মেসেজ দেবেন। আমি অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি ভালো মাইক্রোফোন কিনতে চাই—অভিজ্ঞরা সাজেস্ট করবেন। যারা নির্বাচনী ব্যানার-ফেস্টুনের কাজে সাহায্য করতে চান, করবেন। টাকার অভাবে কাজটা শেষ করতে পারছি না। সর্বোপরি, আমার জন্য দোয়া করবেন।”

মুনতাসির আরও বলেন, “সততা এবং দুর্নীতি ছাড়া রাজনীতি হয়—সেটা আমি দেখিয়ে দেবো। এত ঘৃণার ভিড়েও কিছু মানুষ আমাকে ভালোবাসেন—আমি জানি। আমিও তাদের ভালোবাসি, ভালোবাসি বাংলাদেশ।”

ChatGPT can mak

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ