33.6 C
Dhaka
Sunday, June 14, 2026

রেকর্ড সংখ্যক পর্যবেক্ষক নিয়ে ঐতিহাসিক নির্বাচন হবে: ইসি সানাউল্লাহ

advertisment
- Advertisement -spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রের পুনঃসূচনা হবে। আর এ নির্বাচন প্রত্যক্ষ করতে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, অংশীদার সংস্থাগুলোর অনুরোধে স্থানীয় পর্যবেক্ষকদের বয়সসীমা কমানো হয়েছে। তবে নতুন পর্যবেক্ষকদের অভিজ্ঞতার ঘাটতি পূরণে আরও প্রশিক্ষণ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

কর্মশালায় থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন। তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রার্থী, পুলিশ, গণমাধ্যমসহ সব অংশীজনের আস্থা অর্জনই ইসির প্রধান কাজ হওয়া উচিত।

নির্বাচন বিশেষজ্ঞরা আরও প্রস্তাব করেন—প্রার্থী ও রাজনৈতিক দলগুলো অনলাইনে প্রচারণা চালাতে চাইলে তাদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা যেতে পারে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ