33.6 C
Dhaka
Sunday, June 14, 2026

গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না : মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

গণভোট নিয়ে এখনো সাধারণ মানুষ স্পষ্ট ধারণা লাভ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।”

শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫–১৬ বছর দেশে একটি ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক ও দলীয় ব্যক্তিদের বসাতে গিয়ে তারা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “আপনাদের আমি জিজ্ঞাসা করতে চাই—এত মুসলমানের দেশ, এত মাদরাসা, এত মসজিদ, এত ইমাম-উলামা, বিদ্বান পণ্ডিত থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন? এত পাপ কেন? মানুষ এত চুরি করে কেন? এত দুর্নীতি করে কেন? কেন আমরা সম্পদ বিদেশে পাচার করি? একটি মসজিদ তৈরির ক্ষেত্রে মানুষের যে আগ্রহ—ভালো মানুষ তৈরির ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় হারিয়ে যায়?”

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ