28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

বালুবোঝাই বাল্কহেডে চাঁদাবাজির সময় ছাত্রদল নেতা নয়নসহ আটক ৩

advertisment
- Advertisement -spot_img

লক্ষ্মীপুরের রামগতিতে একটি বালুবোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় এক ছাত্রদল নেতাসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—উপজেলা সদর আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তৌহিদুল ইসলাম নয়ন, তার সহযোগী মো. ইকবাল ও মো. আহাদ। তিনজনেরই বাড়ি রামগতির আলেকজান্ডার ইউনিয়নে।

স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদী দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৪০টি বালুবোঝাই বাল্কহেড চলাচল করে। এসব নৌযান থেকে প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা করে নিয়মিত চাঁদা নিতেন তারা। খবর পেয়ে কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্ট ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে।

কোস্টগার্ড সূত্র জানায়, বালুবোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়েছে। এ সময় টাকা আদায়ের একটি রশিদও উদ্ধার করা হয়। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রামগতি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরাজ মাহমুদ বলেন, চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে আটকের বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ