28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

প্রবাসীদের জন্য সুখবর: ভোটার নিবন্ধনে অঞ্চলভিত্তিক সময়সীমা বাতিল করেছে ইসি

advertisment
- Advertisement -spot_img

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধনে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা ও পাঁচ দিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকেই যেকোনো সময় প্রবাসীরা ভোটার নিবন্ধন করতে পারবেন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের শেষ সময় ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, পূর্বের নিয়ম অনুযায়ী বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য নির্দিষ্ট পাঁচ দিন সময় দেওয়া হয়েছিল। তবে ২৭ নভেম্বর রাত ১২টার পর থেকে এসব সীমাবদ্ধতা তুলে নেওয়া হচ্ছে।

নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করলে কিছু কারিগরি সমস্যা দেখা দিতে পারে বলে সচিব স্বীকার করেন। ঠিকানা কাঠামোর কারণে কিছু ক্ষেত্রে ওটিপি না পৌঁছানোর সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ত্রুটি পাওয়া মাত্রই সমাধানের চেষ্টা করা হবে।

এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তুতি হিসেবে আগামী শনিবার শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মক ভোটিংয়ের আয়োজন করা হবে। মক ভোটের ফলাফলের ভিত্তিতে কেন্দ্র সংখ্যা, জনবল ও অন্যান্য প্রয়োজনীয় সমন্বয় করা হবে বলে জানান ইসি সচিব।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ