পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই।
সোমবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ মন্তব্য করেন।
সেশনে এক সাংবাদিক জানতে চান—তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা আছে কি না। এর জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ নেই।”
তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।


