29.2 C
Dhaka
Sunday, June 14, 2026

তারেক রহমান দেশে আসার জন্য এখনো ‘ট্রাভেল পাস’ চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে, তবে তার জানা মতে এখন পর্যন্ত এমন কোনো আবেদন করা হয়নি।

তারেক রহমানের পাসপোর্ট–সংক্রান্ত প্রশ্নে তিনি সরাসরি কিছু বলতে চাননি। তৌহিদ হোসেন বলেন, “উনার পাসপোর্ট আছে কি না, এটা আমি বলতে পারব না।”

এ ছাড়া তারেক রহমান দেশে ফিরবেন কি না—এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই বলেও জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার প্রসঙ্গেও সরকারের অবস্থান স্পষ্ট করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, চিকিৎসকের প্রয়োজনীয় মতামত এবং দলের সিদ্ধান্ত থাকলে সরকার ওই প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত আছে।
তার ভাষায়, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি সম্পূর্ণভাবে চিকিৎসক ও দলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল, তবে সরকারের প্রস্তুতি রয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ