28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

অবশেষে নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের ‘আমজনতার দল’

advertisment
- Advertisement -spot_img

দীর্ঘ প্রতীক্ষা ও নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা ১২৫ ঘণ্টা অনশনের পর অবশেষে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে চলেছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। এছাড়া নিবন্ধন পাচ্ছে ‘জনতার দল’ নামের আরেকটি দল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা জানান, নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান নির্বাচন ভবনসংলগ্ন এলাকায় যে আমরণ অনশন শুরু করেছিলেন, তা শেষ পর্যন্ত ইসির ইতিবাচক সিদ্ধান্তে আলোর মুখ দেখছে।

আরও পড়ুন
আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে : রাশেদ খান
তারেকের আমজনতার দলের নিবন্ধন প্রাপ্য : রিজভী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কয়েকটি নতুন দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাই-বাছাই ও মাঠের তথ্যের ভিত্তিতে ইসি মাত্র কয়েকটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করে। সেই তালিকায় ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’-এর নাম ছিল না। দলটির সদস্য সচিব তারেক রহমান অভিযোগ করেন, সব শর্ত পূরণ করেও রাজনৈতিক বিবেচনায় তাদের নিবন্ধন দেওয়া হয়নি।

ইসির সিদ্ধান্তের প্রতিবাদে গত ৪ নভেম্বর থেকে তিনি নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেন। শীত ও অসুস্থতা উপেক্ষা করে টানা ১২৫ ঘণ্টা তিনি অনশন চালিয়ে যান। একই সময়ে ‘জনতার দল’ও নিবন্ধনের দাবিতে ইসির কাছে পুনর্বিবেচনার আবেদন জানায়।

অনশন চলাকালীন তারেক রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে ইসিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ব্যাপক চাপের পর ইসি তাকে অনশন ভাঙতে আপিলের পরামর্শ দেয়। এরপর এক জরুরি বৈঠকে কয়েকটি দলের আবেদন পুনর্বিবেচনা করা হয়। পুনর্বিবেচনার ফলেই এই দুটি দল নিবন্ধন পেতে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ