28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

আলোচিত ঢাকা-১০ আসনেও প্রার্থী ঘোষণা করলো বিএনপি!

advertisment
- Advertisement -spot_img

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে আলোচিত ঢাকা-১০ আসনেও প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন তালিকায় দেখা যায়, ঢাকা-১০ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম।

এই আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ লক্ষ্যে তিনি এ এলাকার ভোটার হওয়ার আবেদন করেছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ