26.3 C
Dhaka
Friday, July 31, 2026

সংস্কার নয়, বিএনপি-জামায়াত শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন

advertisment
- Advertisement -spot_img

সংস্কার নিয়ে কোনও রাজনৈতিক দল কথা বলছে না। কীভাবে ক্ষমতায় আসবে, সেটি নিয়েই ব্যস্ত বিএনপি ও জামায়াত—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সামনের নির্বাচনে নিছক কোনো ক্ষমতার পরিবর্তন হওয়ার কথা ছিল না; একমাত্র লক্ষ্য হওয়ার কথা ছিল সংস্কার। কিন্তু নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে।

নির্বাচন নিয়ে সাম্প্রতিক জরিপ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতা কারা পাবে বা পাবে না—এসব জরিপ করে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা দূরে সরানোর চেষ্টা হচ্ছে। শুধু ভোটের হিসাব-নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন আখতার হোসেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ