ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এবারের সংসদ নির্বাচনে মোট ১২ কোটি ৭৬ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। পাশাপাশি দেশের বাইরে থাকা বাংলাদেশি নাগরিকরাও ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছেন।


