28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

advertisment
- Advertisement -spot_img

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরে এক নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, ফরিদপুর অঞ্চলকে কেন্দ্র করে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যেন শুষ্ক মৌসুমে পানিসংকটের সমাধান হয়। জনগণের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। জনগণের সমর্থন থাকলে যেকোনো বড় কাজ বাস্তবায়ন করতে সক্ষম হবে বিএনপি।

আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রয়োগের মাধ্যমে ফরিদপুরের উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, কৃষি ও শিল্প—উভয় খাত গড়ে তুলতে চাই, যাতে স্থানীয় মানুষ কর্মসংস্থানের মাধ্যমে আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

তিনি আরও বলেন, দেশের অর্ধেক নারী গোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। সে কারণে প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এর মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে এবং দেশও এগিয়ে যাবে।

এর আগে বরিশালের সমাবেশ শেষ করে দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তারেক রহমান। পরে বিকেল ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই প্রথম ফরিদপুর সফরে যান বিএনপি চেয়ারম্যান। দলীয় প্রধানের আগমনকে ঘিরে পুরো ফরিদপুরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে সমবেত হন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ