28 C
Dhaka
Friday, June 12, 2026

কম দামে ওমরাহ প্যাকেজের বিজ্ঞাপনে প্রতারণা, ধর্ম সচিবকে হাবের চিঠি

advertisment
- Advertisement -spot_img

হজ ও ওমরাহর লাইসেন্স ছাড়াই অনেক এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যমে কম মূল্যে অধিক সেবার লোভনীয় চটকদার বিজ্ঞাপন দিয়ে হজযাত্রীদের বিভ্রান্ত করছে। এতে অনেক ওমরাহ হজযাত্রী প্রতারিতও হচ্ছেন। সম্প্রতি বিষয়টি উল্লেখ করে ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

রোববার (৬ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠিটি গ্রহণ করা হয়েছে।

হাবের একজন নেতা বলেন, ইদানিং ফেসবুকে এক লাখ টাকা বা এর কাছাকাছি মূল্যে ওমরাহ হজ করানোর প্যাকেজ দেখা যাচ্ছে। প্যাকেজে প্লেনের টিকেট, ভিসা, থাকা-খাওয়া, বিমানবন্দর ও জেদ্দা-মক্কার গাড়ি ভাড়াও যুক্ত আছে দেখলাম। অনেক হজযাত্রী এসব লোভনীয় প্যাকেজ কিনে প্রতারিত হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে।

তিনি আরও বলেন, হাজিদের উদ্দেশে আমরা বলতে চাই হজের প্লেন ভাড়া, ভিসা ও হোটেল ভাড়ায় ১ লাখের বেশি খরচ হয়। যাচাই-বাছাই না করে সব শর্ত না জেনে হজের প্যাকেজ কেনা থেকে বিরত থাকবেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ