27.3 C
Dhaka
Friday, June 12, 2026

আবরার ফাহাদ স্মরণে ঢাবি ছাত্রদলের নীরব শোভাযাত্রা

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌন মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (৭ অক্টোবর) ‘নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার’ গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে এ মিছিল করা হয়।

শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সভাপতিত্বে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কার্জন হল, দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নিয়ে নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আবরার ফাহাদ ছিলেন, একজন দেশপ্রেমিক ছাত্র। তাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা মুক্ত মত প্রকাশের কারণে হত্যা করে। তারা পুরো ছাত্র রাজনীতিকে কলুষিত করেছিল। আমরা তার স্মরণে মৌন মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছি। আমরা এর মাধ্যমে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস চাই, যেখানে রাজনীতি হবে শিক্ষার্থীবান্ধব ও সহনশীল। এখানে কোনও শিক্ষার্থী নির্যাতনের শিকার হবে না।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ