35.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

দুদকের জালে সাবেক রেলমন্ত্রী মুজিব ও সাবেক এমপি বাহার

advertisment
- Advertisement -spot_img

মঙ্গলবার (৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। 

বাকি দুজন হলেন- বাহাউদ্দিন বাহারের মেয়ে ও কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ মন্ত্রীর সাবেক পিএস মো. কামাল হোসেন।

তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাতসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, সাবেক মন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। মো. জিয়া উদ্দিন নামে এক আইনজীবীর আবেদন ও টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই অনুসন্ধান শুরু করে দুদক।

অন্যদিকে, আ.ক.ম. বাহাউদ্দিন, তার মেয়ে ও কুসিকের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণমন্ত্রীর সাবেক পিএস মো. কামাল হোসেনসহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়া, বিদেশে অর্থ পাচারসহ নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ