35.8 C
Dhaka
Thursday, June 11, 2026

ছাত্র-জনতার অভ্যুথানে আহত ১৫ জনকে ১৫ লক্ষ টাকা অনুদান

advertisment
- Advertisement -spot_img

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আন্দোলনে আহত ৩০ জনকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। প্রত্যেক আহত ব্যক্তির হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

রোববার (১৩ অক্টোবর) দুপুর ২:৪৫ মিনিটে, বার্ন ইউনিটের ছয় তলায় ৬১৭ নম্বর রুমে এই অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব, এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহিদ মীর মাহফুজুর রহমানের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্নিগ্ধ জানান, আমরা একটি ফাউন্ডেশন গঠন করেছিলাম যেখানে শহীদদের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এছাড়া, তাদেরকে আরও আর্থিক অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ৩৩ জনকে ৩৩ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে, এবং পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ৫৯ জনের কাছে বিকাশের মাধ্যমে ৫৯ লাখ টাকা পৌঁছে যাবে। এখন পর্যন্ত আমরা ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা অনুদান দিয়েছি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ