28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

গণহত্যা সমর্থনকারী সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে – উপদেষ্টা নাহিদ ইসলাম

advertisment
- Advertisement -spot_img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার সমর্থনকারী সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রোগীদের দেখতে গিয়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

নাহিদ বলেন, “যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যুক্ত ছিল, উসকানিদাতা হিসেবে কাজ করেছে এবং গণহত্যার সমর্থন করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে। অন্যদিকে, যদি অন্যায়ভাবে কারও বিরুদ্ধে মামলা করা হয়ে থাকে, তাহলে তা খতিয়ে দেখতে তথ্য মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।”

তিনি যোগ করেন, “যদি কোনো সাংবাদিক বা তার পরিবার মনে করে যে তারা মামলার মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের সহায়তা করব।”

আহত ও নিহতদের মামলার বিষয়ে তিনি জানান, “এ বিষয়ে একটি লিগ্যাল টিম কাজ করছে। আমরা স্পেশাল ট্রাইব্যুনালে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করব। যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগকে আমরা স্বীকৃতি দিই।”

আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হওয়ার প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হবে যেন আন্দোলনকারীদের বিরুদ্ধে কোথাও কোন ব্যবস্থা নেওয়া না হয়। আন্দোলনকারীদের হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তারা যতই ক্ষমতাধর হোক না কেন।”

সুত্র২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ