বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার বিরুদ্ধে কোনো হয়রানি, মামলা বা গ্রেফতার করা হবে না।
সোমবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু হয়েছে। এই আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে কোনো প্রকার আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। এছাড়া, এই বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


