27.1 C
Dhaka
Thursday, June 11, 2026

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৭৭.৭৮

advertisment
- Advertisement -spot_img

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, এবারে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮, যা গত বছরের ৭৮ দশমিক ৬৪ থেকে কিছুটা কম। ১৫ অক্টোবর মঙ্গলবার ফল প্রকাশের পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

এ বছর ফল কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হয়নি; সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ফল ঘোষণা করেছে। শিক্ষার্থীরা মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবেন। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের কারণে কয়েক দফা পরীক্ষা স্থগিত হওয়ায় বাতিল পরীক্ষাগুলোর ফলাফল নির্ধারণে জটিলতা দেখা দেয়। শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে ফল নির্ধারণের প্রস্তাব দেওয়া হলেও শিক্ষা মন্ত্রণালয় তা পরিমার্জন করে। ফলে শুধুমাত্র এসএসসির ফলাফলের ভিত্তিতে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল নির্ধারণ করা হয়েছে।

২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর মাধ্যমে ফলাফল প্রকাশের রীতি ভেঙে এবার নতুন আঙ্গিকে ফল প্রকাশ করা হয়েছে। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে কলেজ ছুটি থাকায় ফলাফল জানতে শিক্ষার্থীদের অনলাইনে নির্ভর করতে হচ্ছে। শিক্ষা বোর্ড থেকেও অনলাইনে, এসএমএসে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল পাওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এবার মোট এক লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন, ২০২৩ সালে যা ৯২ হাজার ৩৬৫ জন ছিল। ফলে, গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ