32 C
Dhaka
Friday, June 12, 2026

তেজগাঁওয়ে আইপিএস থেকে মসজিদে আগুন

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া এলাকায় বাইতুল ফালাত জামে মসজিদে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার রাতে গণমাধ্যম এই তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি বলেন, বিকেল ৫টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডটি চারতলা ভবনের তৃতীয় তলায় ঘটেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়া, এই ঘটনায় আইপিএসের ব্যাটারি এবং পাঁচটি এসি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন তিনি।

সুত্র২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ