34 C
Dhaka
Sunday, June 14, 2026

বাতিল হচ্ছে ১৫ আগস্ট সহ জাতীয় ৮ দিবস

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্টের জাতীয় শোক দিবসসহ আটটি গুরুত্বপূর্ণ দিবস বাতিল করতে চলেছে। বুধবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার পেজে প্রকাশিত পোস্টে বলা হয়, বাতিল হতে চলা দিবসগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

সাম্প্রতিক পরিস্থিতির আলোকে উপদেষ্টা পরিষদ এসব দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ৭ অক্টোবর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে এ বিষয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ