34.1 C
Dhaka
Saturday, June 13, 2026

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

advertisment
- Advertisement -spot_img

ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, ভুটানের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, নবায়নযোগ্য জ্বালানি এবং বৌদ্ধ ধর্মে বাংলার প্রভাবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

১৬ অক্টোবর ঢাকার যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে আরও বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, আমরা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই। ভুটানের রাষ্ট্রদূত ২০২০ সালের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির প্রশংসা করে বলেন, বাংলাদেশ ভুটানের একমাত্র দেশ যার সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।

রাষ্ট্রদূত কুয়েনসিল আরও বলেন, পিটিএ-তে আরও পণ্য অন্তর্ভুক্ত করার বিশাল সুযোগ রয়েছে এবং কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন সম্পর্কিত সমঝোতা স্মারক নিয়ে ইতোমধ্যে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। তিনি তিব্বত, নেপাল ও ভুটানে বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিতদের ধর্ম প্রচারের ইতিহাসও তুলে ধরেন।

এ সময় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহানও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ