32 C
Dhaka
Friday, June 12, 2026

গরুসহ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ 

advertisment
- Advertisement -spot_img

সিলেটের গোয়াইনঘাট সীমান্তের পান্তুমাই এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি কৃষক হোছেন আহমদ (৪১) কে আটক করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ১২৬৮ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। হোছেনের ভাই রাতেই গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হোছেন তার গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গেলে বিএসএফ তাকে ও তার গরুকে আটক করে।

গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমদ বুধবার সন্ধ্যায় ইত্তেফাককে জানান, বিজিবি এবং বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।

সুত্র২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ