28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

নির্বাচন নিয়ে আসিফ নজরুল ও সেনা প্রধানের বক্তব্য সরকারের নয়: ধর্ম উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ব্যাপারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য সরকারের অবস্থান নয় বলে উল্লেখ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (১৮ অক্টোবর) কক্সবাজার সফর শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “যতদিন না সরকার থেকে নির্বাচন সম্পর্কে কোনো ঘোষণা আসে, ততদিন এই বক্তব্যকে নির্বাচন হিসেবে মনে করা যাবে না।”

এ সময় তিনি বলেন, “আমরা ভোটিং সংস্কৃতি পুনরুদ্ধার করতে চাই। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার, আইন-শৃঙ্খলা উন্নয়ন, রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং ভোটার হালনাগাদ কার্যক্রম চলছে। এসব কাজ সম্পন্ন হওয়ার পরই নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে।”

দেশের ভোটিং সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আমরা তা নিশ্চিত করতে চাচ্ছি।

মডেল মসজিদে দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খালিদ হোসেন বলেন, “এর জন্য ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতির সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিম উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ধর্ম উপদেষ্টা কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সুত্র২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ