33.5 C
Dhaka
Friday, June 12, 2026

সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার

advertisment
- Advertisement -spot_img

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে পুলিশ গ্রেফতার করেছে।

রোববার (২০ অক্টোবর) রাতের শেষ ভাগে বনানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাত দেড়টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সাবেক মন্ত্রী ইমরান আহমদকে ডিবি পুলিশ বনানী এলাকা থেকে গ্রেফতার করেছে।

ইমরান আহমদ ১৯৮৩ সালের তৃতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০১৪ এবং ২০১৮ সালে তিনি বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ