31.5 C
Dhaka
Friday, June 12, 2026

রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রধান বিচারপতি

advertisment
- Advertisement -spot_img

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যদি পদত্যাগ করেন, তাহলে তাঁর স্থানে কে আসবে সে সম্পর্কে জনমনে নানা গুঞ্জন চলছে। মঙ্গলবার, রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান বিচারপতির সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই উপদেষ্টা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেন। তবে প্রধান বিচারপতি বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দেন এবং তাঁর বর্তমান দায়িত্বেই থাকতে চান।

এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা চলাকালীন, সরকার পক্ষ থেকে শেখ হাসিনার পদত্যাগ সম্পর্কে বিভিন্ন বক্তব্য প্রদান করা হয়েছে। আন্দোলনকারীরা বঙ্গভবন ঘেরাওয়ের মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য আল্টিমেটামও দিয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, দেশের সাংবিধানিক কাঠামোর মধ্যে পরিস্থিতি কিভাবে চলবে কিংবা নতুন কোনো পথ খোঁজার প্রয়োজন আছে কি না, তা দ্রুত স্পষ্ট করা উচিত। রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের কাছে দিতে হবে, তবে বর্তমানে স্পিকার পদে শূন্যতা রয়েছে এবং ডেপুটি স্পিকারও কারাগারে থাকায় সাংবিধানিকভাবে পদত্যাগপত্র দেওয়া সম্ভব নয়। তাই আইনজীবী রুহুল কুদ্দুস কাজল মনে করেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তবে তিনি নিজেই তা করবেন, কাউকে এড্রেস করার প্রয়োজন নেই।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ