26.9 C
Dhaka
Friday, June 12, 2026

গ্যাটকো দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়াসহ ৩ জন

advertisment
- Advertisement -spot_img

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আরও দুইজনকে অব্যাহতি দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ আদালত-৩ এর বিচারক আবু তাহের এ রায় দেন।

অব্যাহতি পাওয়া অন্য দুইজন হলেন সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে মামলায় আরও ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

এই ১২ জনের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, সাবেক মন্ত্রী কর্নেল আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনছার, তাদের দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন ও এ কে এম মুসা কাজল, সাবেক নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী, এবং গ্যাটকো কোম্পানির পরিচালকসহ কয়েকজন।

আজকের শুনানিতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম সকল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিনজনকে অব্যাহতি এবং বাকি ১২ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন।

এই মামলাটি ২০০৭ সালে তেজগাঁও থানায় দায়ের হয়েছিল, যেখানে বলা হয়েছিল আসামিরা পরস্পরের যোগসাজশে গ্যাটকোকে কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে প্রায় ১৪ কোটি টাকার ক্ষতি করেছেন।

মামলায় মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তবে বিচার চলাকালে ৯ জন আসামি মারা গেছেন, যার মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুইয়া, মাওলানা মতিউর রহমান নিজামী ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ