31.5 C
Dhaka
Friday, June 12, 2026

শিক্ষার্থী সর্বোচ্চ ৩ বার বিসিএসে অংশগ্রহণ করতে পারবে

advertisment
- Advertisement -spot_img

বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ধারা ৫৯-এর অধীনে জনপ্রশাসন মন্ত্রণালয় “বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪” পুনর্গঠন করে এমন একটি বিধি সংযোজন করবে, যেখানে বলা হয়েছে যে, বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার অংশ নিতে পারবেন।

এছাড়াও সরকারি চাকরিতে প্রবেশের জন্য বয়সসীমা নির্ধারণের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই খসড়ায় সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের জন্য সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই বয়সসীমা প্রযোজ্য হবে। প্রতিরক্ষা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ক্ষেত্রে তাদের নিজস্ব নিয়োগ বিধিমালাই বলবৎ থাকবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ